ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

মতিঝিলে তিন তলা ভবনে আগুন, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল এলাকার একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত ভবনটিতে এ আগুন লাগে, যা মুহূর্তেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় এবং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে অনেকেই ভবন থেকে বেরিয়ে আসেন। ব্যাংকের পাশে আগুন লাগায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় আশপাশের অফিস-ব্যবসা প্রতিষ্ঠানেও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মতিঝিলে তিন তলা ভবনে আগুন, শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে আতঙ্ক

আপডেট সময় ০৭:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫