ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

হাসপাতালে ছিলেন গোরখোদক মনু মিয়া, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়ার ঘোড়াটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বিনা খরচে ৪৯ বছরে ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন মনু মিয়া। ৬৭ বছর বয়সের মনু মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের বাসিন্দা। শনিবার (১৭ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

জানা যায়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গোরখোদক মো. মুনু মিয়া।  এ প্রবীণ গোরখোদক মুন মিয়া নামেই পরিচিত। যে কারোর মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনিসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক দুহাত। তবে তার অসুস্থতায় চলার সাথী ঘোড়াটি মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, কবর খননের কাজ করে মুনু মিয়া পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বখশিস না নিয়ে তিনি এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানীজমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার-যন্ত্র। সেই ঘোড়ায় সওয়ার হয়েই শেষ ঠিকানা সাজাতে মনু মিয়া ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে।

এদিকে মনু মিয়া স্ত্রী রহিমা বেগম বলেন, ‘তারে (মনু মিয়া) তাড়াতাড়ি করে ঢাকা নিয়ে আসলে ঘোড়াটিকে দেখার মতো কেউ ছিলো না। হয়তো রশি ছিঁড়ে চলে গেছে এখন খবর পেয়েছি ঘোড়াটাকে মেরে ফেলেছে। তার (মনু মিয়া) কাছে ঘোড়াটা সন্তানের মতো ছিলো। নিজের থেকে বেশি আদর যত্ন করেছে। আমরা বিচার চাই।’

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার বলেন, মিঠামইন থানার ওসিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

হাসপাতালে ছিলেন গোরখোদক মনু মিয়া, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

আপডেট সময় ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫