ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগে রাস্তা খুলে দেওয়া হবে: ভাঙ্গায় অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০০ বার পড়া হয়েছে

এবার ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। আজকে বিকেলের মধ্যে সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি। রোববার দুটি মহাসড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থান অবরোধ করছেন বিক্ষুব্ধরা। এতে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ।

এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের কোনো ক্ষোভ থাকলে তারা প্রোপার চ্যানেলে জানাবেন। কিন্তু এগুলো করার যুক্তি ছিল না। জনগণের ভোগান্তি হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ইউনিয়নে আর কত জন লোক, কত জন ভোটার। কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। আজকে বিকেলের মধ্যে যদি তারা এটা সমাধান না করেন তাহলে আমরা আইন প্রয়োগ করব।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, আপনারা হয়তো চান আইন প্রয়োগের মাধ্যমে অন্তত রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগে রাস্তা খুলে দেওয়া হবে: ভাঙ্গায় অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫