ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৩৮ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাহিনা আকতার বনশ্রী আর নেই। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আবুল বাসার।

১৯৪৪ সালের ২৩ আগস্ট মাদারীপুরের শিকদারকান্দি গ্রামে জন্ম নেওয়া বনশ্রী শৈশবে পরিবারসহ ঢাকায় চলে আসেন। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিটিভিতে আবৃত্তি করতেন এবং উদীচী গণসাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। সুবচন নাট্য সংসদ থেকে নাট্যচর্চা শুরু করে ধীরে ধীরে অভিনয়ে অভ্যস্ত হয়ে ওঠেন।

১৯৯৪ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ‘সোহরাব-রুস্তম’ চলচ্চিত্রের মাধ্যমে বনশ্রীর রুপালি পর্দায় অভিষেক হয়। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং নায়িকা হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয় তাকে। পরবর্তী সময়ে মান্না, রুবেল ও আমিন খানের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘মহা ভূমিকম্প’, ‘নেশা’, ‘প্রেম বিসর্জন’ ও ‘ভাগ্যের পরিহাস’।

তবে চলচ্চিত্র থেকে সরে যাওয়ার পর জীবনে নেমে আসে অনটন। সংসার চালাতে বাধ্য হয়ে কখনো ফুল বিক্রি করেছেন, কখনো হকারি করেছেন বাসে। জীবনের শেষভাগে আশ্রয় মেলে শিবচরের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সরকারি সহায়তার টাকাতেই চলছিল তার দিনযাপন।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার শেষ বয়স কেটেছে দারিদ্র্য ও অবহেলার মধ্যে। আলোচিত চিত্রনায়িকা বনশ্রীর মৃত্যুতে শেষ হলো ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের জীবনগাথা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী

আপডেট সময় ১২:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫