ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মনোনয়ন নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন পদে নির্বাচন করবেন কিংবা আদৌ করবেন কিনা—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নেওয়া হবে।

আবু আয়াজ চবির আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আবু আয়াজ গণমাধ্যমকে বলেন, “সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি। তবে নির্বাচন করব কিনা, সেটা সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”

চবি শাখা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ বলেন, সবগুলো হলে তাদের দলীয় নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেবেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল গঠন করা হবে না। তিনি আরও জানান, এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। আগামীকাল প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মনোনয়ন নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

আপডেট সময় ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫