ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম 

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেয়া উচিত নয়।

নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেয়ার বিরোধিতা করে তিনি বিশেষভাবে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করেন। বলেন, ‘দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে।’ তবে নিরাপত্তা পরিষদের আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান স্থায়ী সদস্যদের মূল অধিকার ও ক্ষমতা যেন খর্ব না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন লাভরভ।

রাশিয়ার পাশাপাশি মরিশাসও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছে। সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের প্রার্থিতার প্রতি স্পষ্ট সমর্থন জানান। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র– এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন। এর জন্য সাধারণ পরিষদে দুই–তৃতীয়াংশ ভোট এবং দুই–তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন দরকার। এ অনুমোদনের মধ্যে পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও থাকতে হবে। ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে রাশিয়া স্পষ্টভাবে সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদের সংস্কার এখনও অচলাবস্থায় রয়েছে। অন্যান্য স্থায়ী সদস্য রাষ্ট্রের এ বিষয়ে মিশ্র মতামত রয়েছে এবং ভারতকে অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করে আসছে রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬