ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২১ সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস, র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) প্রথম বর্ষের ক্লাস আগামী রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে র‍্যাগিং ও মাদকসেবনের বিরুদ্ধে পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। র‍্যাগিং সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৫(ঙ) ধারা অনুযায়ী হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থানে টিজ, র‍্যাগিং বা নির্যাতনমূলক কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। র‍্যাগিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি সাময়িক থেকে চিরতরে বহিষ্কার করা হতে পারে।

মাদকবিরোধী বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোনো ছাত্র/ছাত্রী অধ্যাদেশ ২০১৮’-এর ৫(দ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট বা আবাসিক হলে কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা ব্যবসা নিষিদ্ধ। অপরাধের মাত্রা বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা বা উভয় দণ্ড।

মাদক ও র‍্যাগিং প্রতিরোধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থাপনা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস, র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

আপডেট সময় ১১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫