ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ধরিয়ে দিতে পারলে ১০ মিলিয়ন ডলার বাউন্টি ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবার মার্কিন পররাষ্ট্র দফতর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গ্রুপের লাতিন আমেরিকায় কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অর্থ পাচার, মাদক পাচার, জাল ডলার উৎপাদন, অবৈধ হীরা ও তেল পাচারসহ বিভিন্ন আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিতে পারলে দেয়া হবে এই পুরস্কার।

এদিকে বিশেষভাবে ত্রি-সীমান্ত অঞ্চল (প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তবর্তী এলাকা) এর ওপর ফোকাস করা হয়েছে বলে বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।

এছাড়াও তথ্যদাতা পুরস্কারের পাশাপাশি নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগ পেতে পারেন। মার্কিন পররাষ্ট্র দফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লিখেছে, ‘হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে জানলে আমাদের সাথে যোগাযোগ করুন। পুরস্কার ও স্থানান্তরের সুযোগ দেয়া হবে।’

উল্লেখ্য, লাতিন আমেরিকায় হিজবুল্লাহর কার্যক্রম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। ১৯৯০-এর দশক থেকে ত্রি-সীমান্ত অঞ্চলে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। এই পদক্ষেপটি হিজবুল্লাহর আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে ব্যাহত করার মার্কিন কৌশলের অংশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ধরিয়ে দিতে পারলে ১০ মিলিয়ন ডলার বাউন্টি ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫