ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলো ভারত

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের শঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

বিযয়

তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। পুলিশের করা মামলার পর তাকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই চেন্নাইয়ে তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। এদিকে জনমনে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠছে এবং বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে।

অভিযোগ রয়েছে, সমাবেশে নিরাপত্তাজনিত সতর্কতা তিনি অগ্রাহ্য করেছিলেন। দুপুরে সমাবেশস্থলে পৌঁছানোর কথা থাকলেও বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। এর মধ্যে প্রচণ্ড গরম ও ভিড়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। সেই পরিস্থিতিতেই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগে অনুরূপ ঘটনায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকেও দায়ী করে গ্রেপ্তার করা হয়েছিল। তাই অনেকেই মনে করছেন, বিজয়কেও একই পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

সুত্রঃ এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের শঙ্কা

আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫