ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা

আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াত ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

গতকাল ও আজ সোমবার জামায়াত ইসলামীর দলীয় ফেসবুক পেজে প্রকাশিত দুটি ছবি। গতকালের ছবিতে নতুন একটি লোগো দেখা গেলেও আজকের ছবিতে লোগোটি দেখা যায়নি। গতকাল রবিবার একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের বৈঠকের একাধিক ছবি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই ছবি থেকেই সামনে আসে জামায়াত ইসলামীর নতুন লোগো। এরপর শুরু হয় আলোচনা। তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামায়াত।

আজ সোমবার জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াত ইসলামির নতুন লোগো দেখা যায়নি।

যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তন হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো ট্রায়েল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে।

গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত। এর নিচে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা। আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত

আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াত ইসলামী

আপডেট সময় ০২:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫