ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন আইফোন কিনতে সন্তানকে লাখ টাকায় বিক্রির অভিযোগ

পুকুর লিজের বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল যুবদল নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকার (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

স্বজনরা জানান, বিগত সরকারের সময় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জামিল মিয়া কাহালুর মালঞ্চার মাগুরা গ্রামে সরকারি পুকুর দখল নিয়েছিলেন। এই বছর যুবদল নেতা রাহুল এক লাখ ২০ হাজার টাকায় পুকুরটি সরকারিভাবে লিজ নেন। এ নিয়ে শ্রমিকলীগ নেতা জামিলের সঙ্গে রাহুলের দ্বন্দ্ব চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে রাহুল তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় শ্রমিক লীগ নেতা জামিলের নেতৃত্বে ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রাহুল পুকুরপাড় থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে ঢুকেই আবারও কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান যুবদল নেতা রাহুল সরকার।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, পুকুর নিয়ে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা

পুকুর লিজের বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল যুবদল নেতার

আপডেট সময় ০৮:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫