ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

নিজ ওয়েবসাইটে নিজেকে মেয়র ঘোষণা, আলোচনায় ইশরাক হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৪৪২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন নিজ ওয়েবসাইটে নিজেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে ইশরাক নামের একটি ওয়েবসাইটে তার ছবি ও মেয়র পদবি প্রকাশ করা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে কয়েকদিন ধরেই অবস্থান করছেন তার সমর্থকরা। তারা জানান, আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে করা রিটের শুনানি ও আদেশও হবে বুধবার।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং পরদিনই ভোটের ফল গেজেট আকারে প্রকাশ করে ইসি। তবে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন ইশরাক হোসেন।
২০ৈ২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট ঢাকা দক্ষিণসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে চলতি বছরের ২৭ মার্চ আদালত শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা অবৈধ বলে রায় দেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এ রায়ের পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

নিজ ওয়েবসাইটে নিজেকে মেয়র ঘোষণা, আলোচনায় ইশরাক হোসেন

আপডেট সময় ০৬:২৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫