ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

পাকিস্তানে স্কুল বাসে ভয়াবহ হামলায় বহু হতাহত, অভিযোগের তীর ভারতের দিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১১২৪ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।

আজ বুধবার (২১ মে) সকালে বেলুচিস্তানের খুজদার জেলায় এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ডন। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে চার শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৩৮ জন, যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পাক আইএসপিআর বিবৃতিতে বলেছে, ‘ভারতের পরিকল্পনার অংশ হিসেবে বেলুচিস্তানে তার প্রতিনিধিদের দ্বারা পরিচালিত আরেকটি কাপুরুষোচিত ও ভয়াবহ হামলা হলো। যার লক্ষ্যবস্তু করা হয়েছে খুজদারের নিরীহ স্কুলগামী শিশুদের।’

মিডিয়া শাখা আরও জানায়, যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এই জঘন্য ও কাপুরুষোচিত কাজের মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেয়ার জন্য ভারত কাজ করছে।

এদিকে জেলার ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাস্তি বলেন, স্কুল বাসটি খুজদার জিরো পয়েন্টের কাছে থাকাকালীন বিস্ফোরণটি ঘটে। মৃতদেহ এবং আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হবে কোয়েটা এবং করাচিতে চিকিৎসা কেন্দ্রে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, যারা নিরীহ শিশুদের লক্ষ্য করে আক্রমণ করে তাদের কোনও ছাড় দেয়া উচিত নয়। শত্রুরা নিরীহ শিশুদের ওপর আক্রমণ করে বর্বরতা প্রদর্শন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল

পাকিস্তানে স্কুল বাসে ভয়াবহ হামলায় বহু হতাহত, অভিযোগের তীর ভারতের দিকে

আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫