ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’ ৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন চুরির অভিযোগে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

হংকংয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে হামজা-শমিতরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আজ রাত ৮টা হামজা-জামাল-শমিতদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজই তারা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। খেলাটি হবে রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লড়াই হবে কঠিন। আজ জিতলে বেঁচে থাকবে বাংলাদেশের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন, হারলে কার্যত শেষ হয়ে যাবে ৪৫ বছরের অপেক্ষা।

এদিকে, গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেশ উত্তাপ ছড়ায় হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউডের করা এক মন্তব্য। এক সাংবাদিক তার কাছে জানতে চান, হামজা তার দলে থাকলে তাকে কোন পজিশনে খেলাতেন। সোজাসাপ্টা উত্তরে তিনি বলেন, ‘প্রবাবলি বেঞ্চ’। মানে হামজাকে তিনি মূল একাদশে না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রাখতেন।

অন্যদিকে, বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং ক্যাপ্টেন জামাল ভূঁইয়াও কথা বলেছেন আজকের ম্যাচ নিয়ে। তারা প্রতিপক্ষের দুর্বলতা বের করে নিজেদের সেরা খেলা উপহার দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক—দুই ভূমিকাতেই দেখা যাবে লেস্টার সিটি তারকা হামজাকে। কানাডা জাতীয় দলে দুটি ম্যাচ খেলা শমিত সোমও থাকবেন তার সঙ্গে। এছাড়া ইতালিতে বেড়ে ওঠা ফাহামিদুলও দলে থাকায় মাঝমাঠ থেকে বাংলাদেশ বেশ ভালো ফুটবল খেলবে বলে আশা করছেন ভক্তরা। তবে, রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এরইমধ্যে জানা গেছে, ইনজুরির কারণে এই ম্যাচ মিস করছেন সেন্টার ব্যাক তপু বর্মণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

হংকংয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে হামজা-শমিতরা

আপডেট সময় ০২:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫