ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল: ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ বাধাগ্রস্ত করতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে একটি রাজনৈতিক দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, ‘গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষ কর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনে রীতিমত চিঠি লেখে। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এই ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল।

এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোর্টের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।’ তিনি আরো বলেন, ‘তাপসের এই কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল। এই অভিযোগ কেউ তুললে কি ভুল বলা হবে?’

উল্লেখ্য, নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সামনে জড়ো হয়েছেন প্রায় তিন শতাধিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২১ মে) দুপুর ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল: ইশরাক

আপডেট সময় ০৫:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫