ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে, সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার চুরি!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এবার সিরাজগঞ্জের তাড়াশে বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা ভোরে এ ঘটনা ঘটেছে।

এদিকে স্থানীয়রা জানান, আব্দুস সামাদের ছেলের বৌ-ভাত অনুষ্ঠানে শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় বাড়িতে মধ্যে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিন সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, একটি বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে, সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার চুরি!

আপডেট সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫