ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

রাকসু নির্বাচন: প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ বিরিয়ানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার রাত ৮টা ও পরে দিবাগত রাত ১১টায় কাজলার বিভিন্ন মেসে এসব খাবার বিতরণ করেন তারা। সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।

এদিকে মেসের শিক্ষার্থীরা জানান, বুধবার সকালেই সবাইকে ছাত্রদল মনোনীত প্যানেলের জন্য দোয়া ও রাতে খাবারের কথা জানিয়ে যায় তারা। এছাড়া কাজলায় অবস্থিত জমজম মেসেও মেস ম্যানেজার সবাইকে খাবার নেওয়ার জন্য কয়েকবার দাওয়াত দিয়ে যান। কাজলার জমজম মেসে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মেস মালিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এ আয়োজন করেছেন বলে জানান তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকালেই সবাইকে জানানো হয় যে রাতে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে রাবিয়ানদের জন্য ডিনারের আয়োজন করা হবে। পরে রাতে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে রুমে এসে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় এবং সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।

জমজম মেসের ম্যানেজার পলাশকে ফোন দিলে অন্যজন ধরে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। পরে জানান, “বাবা, ওসব ছবি-ভিডিও দিও না, ঝামেলা হয় পরে।” এ বিষয়ে জানতে স্থানীয় বিএনপির কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি বলেন, “আমরা তো দোয়া চাইতে খাবার দিয়েছি, এটা তো তেমন কোনো সমস্যা না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

রাকসু নির্বাচন: প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ বিরিয়ানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

আপডেট সময় ১১:০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫