ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল আল্লাহ যেন কারিনাকে শহীদের মর্যাদা দান করেন: পিনাকী ভট্টাচার্য খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী

দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা শহরটি এখন দূষণে শীর্ষে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

একসময় দূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সেরা শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল রাজশাহী। অথচ আজ সেই রাজশাহীই এখন বাংলাদেশের সবচেয়ে দূষিত নগরী। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট ও বর্জ্য অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে নির্মল বায়ুর শহরটি।

এদিকে সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার (২০ অক্টোবর) সকালে দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে- ১৬৭। তালিকায় দুই নম্বরে রয়েছে খুলনা- ১৫৭। এছাড়া রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ এবং চট্টগ্রামে বায়ুমান ৭৩।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে রাজশাহী ছিল বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সফল শহর।

যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে, রাজশাহীর বাতাসে ১০ মাইক্রোমিটার আকারের ধূলিকণার ঘনত্ব ২০১৪ সালের ১৯৫ মাইক্রোগ্রাম থেকে কমে ২০১৬ সালে দাঁড়ায় ৬৩.৯ মাইক্রোগ্রাম- অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ কম। আরও সূক্ষ্ম (২.৫ মাইক্রোমিটার) ধূলিকণার পরিমাণও অর্ধেকে নেমে আসে।

বিশ্বের যে ১০টি শহরে ওই দুবছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে কমার হার সবচেয়ে বেশি। এর পরিমাণ ছিল ৬৭ শতাংশ। পরে ২০১৬ সালে রাজশাহী বিশ্বে বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি পায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল

দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা শহরটি এখন দূষণে শীর্ষে

আপডেট সময় ০২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫