ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ সচল থাকবে কি না, সিদ্ধান্ত সরকারের: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেই সিদ্ধান্ত সরকার নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে।’

গণভোটের বিষয়টি আরো সুনির্দিষ্ট করার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টিকে ‘মামাবাড়ির আবদার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি যেকোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান রিজভী। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সব পেয়ে গেছি’–এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তিনি আরো যোগ করেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে–এমনটি ভাবা ভুল।’

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রবিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আওয়ামী লীগ সচল থাকবে কি না, সিদ্ধান্ত সরকারের: রিজভী

আপডেট সময় ০৫:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫