ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই: ইসি মাছউদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল প্রতিকূলতা মোকাবিলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

আজ (বুধবার) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা ‘কিন্তু’ তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে, ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হবো। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাবো।

তিনি আরও বলেন, আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করতেই হবে। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই: ইসি মাছউদ

আপডেট সময় ০১:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫