ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র ও চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ: অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রশ্ন তুললেন ড. রিপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ বর্তমানে গভীর সংকটে রয়েছে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ‘মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে’ এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, সংসদ নির্বাচন, নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের সম্ভাব্য স্থায়িত্ব নিয়ে দেশের মানুষ অনিশ্চয়তায় ভুগছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ আখ্যায়িত করে ড. রিপন বলেন, এই সরকারের কিছু সদস্য ও উপদেষ্টা দীর্ঘমেয়াদি (পাঁচ, দশ বা বিশ বছরের) পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যা প্রশ্নবিদ্ধ।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না। এর সিদ্ধান্ত শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের অধিকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দর বা সীমান্তের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

গণতন্ত্র ও চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ: অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রশ্ন তুললেন ড. রিপন

আপডেট সময় ০৫:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫