ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা ব্রাজিলে লাল কার্ড দেখানোয় রেফারিকে মাথা দিয়ে আঘাত, ভাঙল মুখের হাড় একই দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি-নেতানিয়াহু গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা দেখছেন ট্রাম্প বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ, সমঝোতা না হলে আবারও হামলা: ট্রাম্প

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ভারতীয় সেনাসদস্যদের পরিচয় অবশেষে প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযান পরিচালনার এক বছরেরও বেশি সময় পর দেশটির ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’ ওয়েবসাইটে নিহত সেনাদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিযানে মোট ছয়জন ভারতীয় সেনাসদস্য প্রাণ হারান। তারা হলেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুদমুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পায়। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ঘটনার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ভারতের দাবি, সংগঠনটি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা।

হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দ্রুত বাড়তে থাকে। ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ একাধিক পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে এবং কয়েকটি পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

এই উত্তেজনার মধ্যেই ১০ মে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরসহ কয়েকটি এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে সীমিত সামরিক অভিযান চালায় ভারত। নয়াদিল্লির দাবি, অভিযানে প্রায় ৭০ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ৫৭ জন। ইসলামাবাদের ভাষ্য, হতাহতদের মধ্যে কোনো সন্ত্রাসী ছিল না।

নিহত সেনাদের পরিচয় প্রকাশের মধ্য দিয়ে আলোচিত এই সামরিক অভিযানের মানবিক মূল্য ও ক্ষয়ক্ষতির একটি আনুষ্ঠানিক চিত্র সামনে এলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

আপডেট সময় ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬