ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

মানুষের প্রকৃত পরিচয় চরিত্রে নিহিত — ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষের প্রকৃত পরিচয় নিহিত তার চরিত্রে। অর্থ, বংশ পরিচয়, বিদ্যা কিংবা পদমর্যাদা কোনো ব্যক্তিকে সত্যিকার অর্থে মহান করে তোলে না; বরং উন্নত চরিত্রই একজন মানুষকে সমাজে শ্রদ্ধার আসনে বসায়। চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিরাই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে। চরিত্রবান মানুষ সমাজকে করে তোলে সুন্দর, নিরাপদ ও মানবিক। আর চরিত্রহীন মানুষ অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, চরিত্রহীন কোনো ব্যক্তিকে জাতির আদর্শ বলা যায় না। জাতির আদর্শ হতে হলে তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। এই উন্নত চরিত্রের পরিপূর্ণ উদাহরণ হযরত মুহাম্মদ (স.)—যিনি মানবজাতির চরিত্র গঠনের পরিপূর্ণতা দিতে প্রেরিত হয়েছেন।

উন্নত চরিত্রের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি বা সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের উচিত সত্য, ন্যায়, নম্রতা ও সহানুভূতির চর্চা করে নিজেদের চরিত্র গঠন করা। পাশাপাশি তিনি পাপাচার, অন্যায়, দুর্নীতি, সুদ ও ঘুষের মতো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে জামিয়া ফারুকিয়া মাগুরার পরিচালক মাওলানা মাহমুদুল আলমসহ অন্যান্য ইসলামি চিন্তাবিদরা বক্তব্য দেন।

এর আগে ধর্ম উপদেষ্টা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের জামিয়া ফারুকিয়া মাদরাসা জামে মসজিদে জুমার নামাজে খুতবা প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

মানুষের প্রকৃত পরিচয় চরিত্রে নিহিত — ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন

আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫