ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

রাতের আঁধারে কবর থেকে উধাও ৪ টি কঙ্কাল, আতঙ্কে এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

সোমবার (২৬ মে) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মিরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার জবিবর রহমান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দুই বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সবশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। তার কারণ প্রতিটি কবরের ওপরে দেয়া বাঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কবর থেকে কঙ্কাল বের করেছে তার চিহ্ন রয়ে গেছে। কারা এসব করছে, কী কারণে করছে তা নিয়ে চিন্তিত ও আতঙ্কে এলাকাবাসী।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তদন্ত করা হবে।

এর আগেও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গেলো তিন মাসে জেলা ও উপজেলার কয়েকটি করবস্থানে বেশ কয়েকজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আর এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। হরহামেশা এমন ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ নেই প্রশাসনের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

রাতের আঁধারে কবর থেকে উধাও ৪ টি কঙ্কাল, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ১০:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫