ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব: ধর্ম প্রতিমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ সরকার পূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগে ওয়াকআউট করে বিরোধীদল মেহেরপুর থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

‘দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৬৭১ বার পড়া হয়েছে

এবার পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভা করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়। একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরে।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে নানা দাবি তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

এদিকে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংগঠনটির আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশন মনে করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টার শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। এরপর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

‘দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে’

আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫