ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন নিলেন অ্যাডভোকেট সাইফুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৯২৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে বর্তমানে কর্মরত। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল, তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাদের সাথে কাজ করতে চাই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম তুলেছি। এনসিপি আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন নিলেন অ্যাডভোকেট সাইফুল

আপডেট সময় ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫