ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী ‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র বন্দর, থেমে থেমে বৃষ্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল গুলোতে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। এরফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা পর্যটন কেন্দ্রটি।

বুধবার (২৯ মে) সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে, সঙ্গে আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানিউন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানিয়েছেন। এতে করে উপকূলের ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।

এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বেড়েছে বাতাসের চাপও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র বন্দর, থেমে থেমে বৃষ্টি

আপডেট সময় ০১:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫