ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

“হক ও ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই” — মোহাম্মদপুরে জনসংযোগে নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

জনগণকে হক ও ইনসাফভিত্তিক রাজনীতি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৯ মে) দিনভর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,
“আপনারা চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হকের পক্ষে কথা বলুন। আমরা আপনাদের হক এবং ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই। আমরা ক্ষমতা নয়, জনতার রাজনীতি করব। এ জন্যই আমাদের জন্ম হয়েছে।”

বৈরী আবহাওয়ার মধ্যে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে নাহিদ ইসলাম জনসংযোগ চালিয়ে যান। তিনি এনসিপি আয়োজিত একাধিক পথসভায় বক্তব্য দেন, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিশেষ মুহূর্ত তৈরি হয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসংলগ্ন এক পথসভায়, যেখানে তিনি বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন,
“আপনারা যে এই বৃষ্টির মধ্যেও এসেছেন, এ জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ আপনাদের বাংলাদেশ। শহিদের মর্যাদার মধ্য দিয়ে ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। রাজপথে দেখা হবে।”

বক্তব্যের সময় উপস্থিত কর্মী-সমর্থকরা করতালির মাধ্যমে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে তিনি জেনেভা ক্যাম্পের ভেতরে প্রবেশ করে সংকীর্ণ গলিতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় স্লোগান ওঠে,
“এসেছে রে এসেছে, নাহিদ ভাই এসেছে”, “নাহিদ ভাই এগিয়ে যাবে, ক্যাম্পবাসী আপনার সাথে।”

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ৩টার দিকে নাহিদ ইসলাম সূচনা কমিউনিটি সেন্টারে পৌঁছে স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন,
“আমরা এমন একটি সমাজের জন্য লড়াই করছি যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার এবং মর্যাদা পাবে। এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্নের জন্যই গণ-অভ্যুত্থান ঘটেছে।”

পরে তিনি শহীদ সৈকতের কবর জিয়ারত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি মোহাম্মদপুর টাউন হল, তিন রাস্তা মোড় ও ধানমন্ডি এলাকায় আরও পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

“হক ও ইনসাফের রাজনীতি উপহার দিতে চাই” — মোহাম্মদপুরে জনসংযোগে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫