ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

‘গুরু দক্ষিণা’ হিসেবে ভারতীয় সেনাপ্রধানের কাছে পাকিস্তান-শাসিত কাশ্মীর চাইলেন রামভদ্রাচার্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

এবার ভারতীয় সেনাপ্রধান (সিওএএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে ‘গুরু দক্ষিণা’ হিসেবে পাকিস্তান-শাসিত কাশ্মীরের অনুরোধ জানিয়েছেন ভারতের হিন্দু আধ্যাত্মিক গুরু জগদগুরু রামভদ্রাচার্য। দেশটির মধ্যপ্রদেশের চিত্রকূটে রামভদ্রাচার্যের আশ্রমে আশীর্বাদ চাইতে গেলে ভারতীয় সেনাপ্রধানের কাছে এ অনুরোধ রাখেন রামভদ্রাচার্য।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বুধবার (২৮ মে) ভারতীয় সেনাপ্রধান রামভদ্রাচার্যের আশ্রমে এ সফর করেন।

এনডিটিভি জানায়, সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রামভদ্রাচার্যের আধ্যাত্মিক আলোচনা হয়। রামভদ্রাচার্য জানান, রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি সেই আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন। তার দাবি, এই আধ্যাত্মিক শক্তি মহাবীর হনুমানও পেয়েছিলেন লঙ্কা যাত্রার আগে। রামভদ্রাচার্য আরও বলেন, তিনি একই রকম দীক্ষা পেয়েছেন এবং একইভাবে দেশের সেবা করতে চান। আশ্রমে সেনাপ্রধান সন্ন্যাসী ও ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন।

২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গত ৭ মে পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিদুঁর পরিচালনা করে ভারত। পরবর্তী ৪ দিন দুই দেশের সীমান্তে হামলা-পাল্টা হামলা চলতে থাকে। শেষে ১০ মে যুদ্ধবিরতিতে আসে দুই দেশ। অপারেশন সিদুঁরের কয়েক সপ্তাহ না যেতেই গুরু রামভদ্রাচার্য ভারতীয় সেনাপ্রধানের কাছে পাকিস্তান শাসিত কাশ্মীরের অনুরোধ জানিয়েছেন।

এদিকে জগদগুরু রামভদ্রাচার্য একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক গুরু, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন এবং ধর্মীয় জ্ঞানচর্চায় বিশেষ ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

‘গুরু দক্ষিণা’ হিসেবে ভারতীয় সেনাপ্রধানের কাছে পাকিস্তান-শাসিত কাশ্মীর চাইলেন রামভদ্রাচার্য

আপডেট সময় ১২:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫