ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন: উদ্বেগ প্রকাশ এনসিপি নেতা ডা. তাসনিম জারার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্কটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান।

ডা. জারা বলেন, “রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।” তিনি জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার সংক্ষিপ্ত দেখা হয়েছিল। সেই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করে যাওয়ার উপদেশ দেন বিএনপি নেত্রী।

জারা লিখেছেন, “অসংখ্য মানুষই এমন কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ ভিন্ন। জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরেননি।”

তিনি আরও বলেন, দীর্ঘ বেদনা, অপমান, কারাবাস ও প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার অবস্থান ও বিশ্বাস থেকে কখনো আপোষ করেননি। তার ধৈর্য, সহনশীলতা ও রাজনৈতিক দৃঢ়তা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।

শেষে মহান আল্লাহ তায়ালার কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ডা. তাসনিম জারা প্রার্থনা জানান: “তিনি যেন বেগম জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন: উদ্বেগ প্রকাশ এনসিপি নেতা ডা. তাসনিম জারার

আপডেট সময় ১২:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫