ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর খোঁজখবর নিতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিদের আনাগোনা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।

এ ছাড়া দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার শারীরিক জটিলতা এবং চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

গত রোববার (২৩ নভেম্বর) ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরবর্তীতে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এর পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের দীর্ঘদিনের জটিলতা বিদ্যমান থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। যদিও তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, তবুও চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের দোয়া অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল

আপডেট সময় ০৪:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫