ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: জাপান থেকে বক্তব্যে ক্ষুব্ধ মির্জা আব্বাস”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ড. ইউনূসকে সরাসরি দায়ী করে ক্ষোভ ঝাড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন,

“খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগলো না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে? তিনি বলেছেন— একটি দল শুধু নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোকই নির্বাচন চায় না, আর তিনি হচ্ছেন ড. ইউনূস।”

আজ শুক্রবার (৩০ মে), শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

বিদেশি পরামর্শক ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস বলেন,

“সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার এখন বিদেশি লোকদের আমদানি করেছে। জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি, কাউকে আমদানি করেননি। কিন্তু আজকে সরকার বিদেশি পরামর্শকদের দিয়ে দেশ চালাতে চায়।”

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূসকে ঘিরে কঠিন মন্তব্য করে তিনি বলেন,

“ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে তার দায়ভার নিতে হবে ড. ইউনূসকে। কারণ তিনিই প্রথম বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। পরে আবার সেই অবস্থান থেকে সরে গিয়ে বললেন জুনে হবে। সুতরাং, নির্বাচন না হলে জনগণ রাস্তায় নামবে, আর দেশের ভৌগলিক অবস্থানও ঠিক থাকবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: জাপান থেকে বক্তব্যে ক্ষুব্ধ মির্জা আব্বাস”

আপডেট সময় ০৪:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫