ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান রাশেদ খানসহ একটি প্রতিনিধি দল। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনোই শেখ হাসিনার সাথে আপস করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপস করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই। আমার দৃঢ়বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক: রাশেদ খান

আপডেট সময় ১০:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫