বিএনপির ভারপ্রाप्त চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
সালাহউদ্দিন জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ ও আলোচনা করা হয়েছে।
এর আগে রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয় এবং প্রায় আড়াই ঘণ্টা আলোচনা শেষে রাত ১১টার দিকে বৈঠক শেষ হয়।

ডেস্ক রিপোর্ট 

























