ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ঢাকার পথে ডা. জোবাইদা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর জন্য কাতারের আমীরের পক্ষ থেকে বিশেষভাবে পাঠানো অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতেই ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর মেডিকেল বোর্ড লন্ডনে নেওয়ার সুপারিশ করেছে। এ উদ্দেশ্যে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে আগাম যোগাযোগ করা হয়েছে।

এদিকে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন এবং এর পরপরই খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাত্রা করবেন বলে জানা গেছে।

বিকেলে গুলশান কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমীরের সৌজন্যে পাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক, যেখানে অপারেশন থিয়েটারসহ সব জরুরি চিকিৎসা সুবিধা রয়েছে। তিনি বলেন, “আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া চাই যে তিনি দেশনেত্রীকে নিরাপদে নিয়ে যান এবং সুস্থ অবস্থায় আবার দেশে ফিরিয়ে আনেন।”

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার অসুস্থতা গোটা জাতিকে ব্যথিত করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শ এবং সব বিবেচনা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সমর্থন জানিয়েছেন।

দলীয় ও পরিবারসূত্র বলছে, আনুষঙ্গিক সব প্রস্তুতি এখন সম্পন্ন, এবং যে কোনো মুহূর্তে খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল

ঢাকার পথে ডা. জোবাইদা রহমান

আপডেট সময় ১১:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫