ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

মনোনয়ন ঘোষণার খবরে উচ্ছ্বাস, স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ফরিদুল আলম ফরিদ, যিনি কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিএনপি নেতারা জানান, দলীয় নেতাকর্মীরা যখন ফরিদকে আলমগীর ফরিদের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, তখন তিনি উত্তেজনায় চিৎকার করে ওঠেন এবং আনন্দে লাফ দিতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

পরিবার ও সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল জানান, প্রার্থী ঘোষণার খবরে তীব্র উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখানোর পরই ফরিদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার পরিবার জানিয়েছে, স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

মনোনয়ন ঘোষণার খবরে উচ্ছ্বাস, স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতার

আপডেট সময় ১২:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫