ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল, প্রশাসন নিশ্চুপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি মশাল মিছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সজীব আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে ফরিদপুর সিটি গ্রুপ নামে আইডিতে শেয়ার করা একটি পোস্টে দেখা যায় আজ (৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১২ টা থেকে ১টার মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটির অগ্রভাগে ব্যানার ধরে এবং হাতে মশাল নিয়ে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে দিতে মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকজন।

ব্যানারটিতে লেখা রয়েছে “অবৈধ দখলকারী ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল” এবং ব্যানার নিচে লেখা রয়েছে “বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা”

মিছিলটি ফরিদপুর শহরের আঙ্গিনার সামনে হয় বলে একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে জানতে ফরিদপুর সদর সার্কেল এএসপি ও ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিক ফোন করা হলেও কল রিসিভ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল, প্রশাসন নিশ্চুপ

আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫