ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য

বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

১২ দলীয় জোট আগামী সোমবার (৮ ডিসেম্বর) একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান ও জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আগামী নির্বাচনসহ যুগপৎ আন্দোলনের অংশীদার বিএনপির ঘোষিত ২৭২টি মনোনয়ন নিয়ে জোটের নেতারা বিস্তারিত আলোচনা করেন। তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঘোষিত মনোনয়নের মাধ্যমে তার বরখেলাপ হয়েছে।

এ বিষয়ে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও করণীয় নির্ধারণে সোমবারের সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হবে। সংবাদ সম্মেলনের স্থান ও সময় ৬ ডিসেম্বর জানানো হবে।

সভাশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা—মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, তমিজ উদ্দিন টিটু, এম এ বাসার, আবুল কাশেম, আমিনুল ইসলাম, ফিরোজ মো. লিটন, মুফতি জাকির হোসেন, এম এ মান্নান, ইমরুল কায়েস, সারোয়ার আলম, নজরুল ইসলাম, ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর

বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

আপডেট সময় ১০:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫