ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব

বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

১২ দলীয় জোট আগামী সোমবার (৮ ডিসেম্বর) একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান ও জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আগামী নির্বাচনসহ যুগপৎ আন্দোলনের অংশীদার বিএনপির ঘোষিত ২৭২টি মনোনয়ন নিয়ে জোটের নেতারা বিস্তারিত আলোচনা করেন। তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঘোষিত মনোনয়নের মাধ্যমে তার বরখেলাপ হয়েছে।

এ বিষয়ে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও করণীয় নির্ধারণে সোমবারের সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হবে। সংবাদ সম্মেলনের স্থান ও সময় ৬ ডিসেম্বর জানানো হবে।

সভাশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা—মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, তমিজ উদ্দিন টিটু, এম এ বাসার, আবুল কাশেম, আমিনুল ইসলাম, ফিরোজ মো. লিটন, মুফতি জাকির হোসেন, এম এ মান্নান, ইমরুল কায়েস, সারোয়ার আলম, নজরুল ইসলাম, ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

আপডেট সময় ১০:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫