ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

প্রথম ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে সংস্থাটির নতুন চালু করা ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই সম্মাননা তুলে দেন।

এদিকে ফিফা জানায়, এ বছর বিশেষভাবে চালু হওয়া এই পুরস্কার তাদেরকে দেওয়া হবে, যারা শান্তি প্রতিষ্ঠায় ‘অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন’ এবং ‘সারা বিশ্বের মানুষকে একত্রিত করেছেন’। নতুন পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে ট্রাম্পকে আগে থেকেই এগিয়ে রাখা হচ্ছিল।

ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরো জোরালো করেছিল। পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অবিশ্বাস্য কাজ করেছে। ফুটবল অথবা আমরা যাকে সকার বলি, তার জনপ্রিয়তা এখন কল্পনার চেয়েও অনেক বেশি।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫