ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮২৯ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশের দোকানে হামলা চালিয়ে দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক শফিকুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। পরে তারা দোকান থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে এর আগে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মামুনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। এছাড়া তার নামে একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।

গ্রেফতারকৃত মামুনকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার

আপডেট সময় ১২:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬