ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর), বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, মসজিদ নির্মাণের জন্য একজন দাতা ৮০ কোটি টাকা অনুদান দিতে প্রস্তুত আছেন, যদিও তার নাম গোপন রাখা হয়েছে।

টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি কলকাতা হাইকোর্টে গড়ায়। আদালতের সবুজ সংকেত পাওয়ার পরই শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পন্ন হয়।

হুমায়ুন কবীর জানান, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে নতুন বাবরি মসজিদ, যা সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলমানদের অনুদানেই তৈরি হবে। সরকারের কাছ থেকে কোনো অর্থ নেবেন না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

বর্তমানে তার কাছে ২৫ বিঘা জমি রয়েছে, যেখানে শুধু মসজিদ নয়—ইসলামিক হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড এবং মুসাফিরখানা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

দলীয় অবস্থানের বাইরে গিয়ে পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এর আগেই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে হুমায়ুনের এই পদক্ষেপ তৃণমূলের জন্য বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

বিরোধীরা অভিযোগ করছে তিনি ‘সংখ্যালঘু কার্ড’ খেলছেন, অন্যদিকে তৃণমূল বলছে হুমায়ুন মুসলিম প্রার্থিতা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

আপডেট সময় ১০:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫