ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বিগত সরকার অপ্রয়োজনে ব্যবহারবিহীন সড়ক নির্মাণ করেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

এবার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে ব্যবহারবিহীন সড়ক নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করেছে। যেখানে ব্যয়বহুল সড়কের প্রয়োজন ছিল না, সেখানেও কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ করেছে।

এদিকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণগোবিন্দ (কেজি) গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, তাদের সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক-ই-আজম ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এ সময় আরও বক্তব্য দেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা পাঁচদোনা মোড়ে নরসিংদীর পলাশের পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ছয় লেন সড়কটির ফলক উন্মোচন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার

বিগত সরকার অপ্রয়োজনে ব্যবহারবিহীন সড়ক নির্মাণ করেছে

আপডেট সময় ১০:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫