ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান। আসামি বর্ণিত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক বিধায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আসামি গুলির ঘটনার মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে পল্টন মডেল থানায় হস্থান্তর করা হয়।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

আপডেট সময় ০৩:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫