ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

রাশিয়ার ভেতরে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা: ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংসের দাবি কিয়েভের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

ইউক্রেন রোববার (১ জুন) রাশিয়ার অভ্যন্তরে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মস্কো ও অন্যান্য অঞ্চলের অন্তত চারটি সামরিক বিমান ঘাঁটিতে এই একযোগে হামলা চালানো হয়।

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে ৪০টিরও বেশি রাশিয়ান যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে। এসব বিমানের মধ্যে রয়েছে দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান Tu-95, Tu-22M3 এবং একটি নজরদারি বিমান A-50

রুশ ইরকুটস্ক অঞ্চলের গভর্নর এই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রয়টার্স জানায়, এসবিইউ পরিচালিত এই অভিযানে ওলেনিয়া ও বেলায়ার ঘাঁটি ছাড়াও আরও দুটি বিমানঘাঁটি ছিল হামলার লক্ষ্য।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, “পাভুতিনা” নামের একটি বিশেষ গোপন সামরিক অভিযানের অংশ হিসেবে এই আক্রমণ পরিকল্পিতভাবে পরিচালিত হয়, যার লক্ষ্য রাশিয়ার দূরপাল্লার হামলা সক্ষমতা হ্রাস করা।

রাশিয়ার সামরিক বাহিনী এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: NDTV, রয়টার্স, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, প্রাভদা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

রাশিয়ার ভেতরে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা: ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংসের দাবি কিয়েভের

আপডেট সময় ০৮:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫