ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

ওসমান হাদিকে নিয়ে যাওয়ার আগে চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২১২৪ বার পড়া হয়েছে

এবার ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে তার অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন। বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স।

এতে ওঠানোর আগে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ওসমান হাদিকে আইসিইউ থেকে বের করার আগের সময়ের একটি প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে এতে চিকিৎসকদের বলতে শোনা যায়, ‘Moving from ICU with a very favourable condition’। তারা হার্টবিট, ব্লাড প্রেসারসহ শারীরিক অবস্থার বিষয়ে আইসিইউ-এর যন্ত্রের মনিটর দেখিয়ে বর্ণনাও দেন। তবে ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো তাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

ওসমান হাদিকে নিয়ে যাওয়ার আগে চিকিৎসক বললেন, ‘ভেরি ফেভারেবল কন্ডিশন’

আপডেট সময় ০৪:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫