ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা বহন করে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই ঐতিহাসিক আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আকাশে জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ প্রদর্শনে অংশ নেবেন। এর মধ্য দিয়ে সর্বোচ্চসংখ্যক পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে সকাল ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ব্যান্ড শোও আয়োজন করা হবে।

একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের বিভিন্ন শহরেও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী সারা দেশে বিজয় দিবসের ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

আপডেট সময় ১০:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫