ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: গলাচিপায় নেতা-কর্মীদের সংঘর্ষ এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রোগী সেজে সোনার চেন চুরি, এক্স-রে করে পাওয়া গেল পেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি: ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপস করলেও জামায়াত করেনি এবং ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও মাওলানা এ টি এম মাসুম। ডা. শফিকুর রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ।

তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’ তিনি বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে না এমন সরকার আমরা চাই না।’ ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কী? এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির। এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেন, ‘৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।’ জামায়াতকে নিয়ে কোনো খবর প্রচারে খণ্ডিত বা বিকৃত উপস্থাপনার মাধ্যমে অপপ্রচার না করার অনুরোধ জানান জামায়াত আমির। ন্যায়সংগত ও সত্য সমালোচনা তারা গ্রহণ করবেন, তবে দেশের ক্ষতি হয় এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১২:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫