ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘বেতন বৃদ্ধি পেলে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি আছে। আমরা একটা জিনিস হয়তবা অনেকে মিস করছি। বেতন কি অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি। আমাদের যে পাবলিক সার্ভেন্টস আছেন, তাদের অনেকের বেতন, যেহেতু স্কেল দীর্ঘদিন হয়নি, কিন্তু তাদের ইনক্রিমেন্ট হতে হতে তাদের বেতন অনেকক্ষেত্রে ওই পর্যায়ে চলে গেছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিজীবীদের নতুন পেস্কেল ঘোষণার পর মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে। যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবেমনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না। আমরা কি পয়েন্টটা ধরতে পারছি?

তিনি আরও বলেন, ‘অনেক সিনিয়র ইমপ্লয়িজ আছেন, তাদের ইনক্রিমেন্ট হতে হতে যে বেতনটা নতুন স্কেলে হবে তার কাছাকাছি পৌঁছে গেছেন। সুতরাং অনেক বেশি টাকা যে মানুষের হাতে পৌঁছে যাবে, ওই যে একটা আলাপ উঠছে না? যে সরকার এতো ব্যয় কোথা থেকে নির্বাহ করবে, ব্যয় বাড়বে, সেটার নিয়ে সরকারের বাজেট আছে। ইনফ্লেশন কিছুটা বৃদ্ধির সম্ভাবনা নেই, তাও না। কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬