ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোতে আন্দোলনকারীদের অন্যতম পরিচিত অনুষঙ্গ ছিল হ্যান্ডমাইক। এবার সেই হ্যান্ডমাইককেই ব্যতিক্রমী শিল্পকর্মে রূপ দিয়ে জুলাইয়ের স্মৃতি তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এক বন্ধুর স্মৃতিতে হ্যান্ডমাইকটি বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামকে উপহার দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলকবারুদের ওপরে লেখা বিপ্লবশিরোনামে একটি পোস্ট দেন সালেহ উদ্দিন সিফাত। সেখানে হ্যান্ডমাইকটির কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘এই হ্যান্ডমাইকটা নাহিদ ইসলামকে একজন উপহার দিয়েছেন। খুব সম্ভবত উপহার প্রদানকারীর বন্ধু আগের দিন সন্ধ্যায় শহীদ মুগ্ধের জানাযা পড়ে মরহুমকে কবরস্থ করে আসেন। পরের দিন সেই বন্ধুই পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। কিছুদিন আগে ছবিগুলো তুলেছিলাম। যিনি এঁকেছেন তার ইচ্ছা একদিন নাহিদ ইসলাম এই মাইক নিয়ে স্লোগান দিবেন।

হ্যান্ডমাইকটির বিশেষত্ব তুলে ধরে তিনি লেখেন, ‘হ্যান্ড মাইকটির ভেতরের অংশ পর্যন্ত বিভিন্ন শহীদদের নাম লেখা। উপরের অংশে ৪৭, ৭১, ২৪ লেখা। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ ও ভাবধারাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছি বলে মনে হলো।

শিল্পকর্মটির সঙ্গে একটি টিয়ারশেল যুক্ত থাকার কথাও জানান এনসিপির এই নেতা। তিনি লেখেন, ‘হ্যান্ডমাইকটির সাথে একটা বস্তু ঝুলছে। এটা একটা টিয়ারশেল। প্রতীকি না। আন্দোলনরত অবস্থায় আর্টিস্ট নিজেই এটা পেয়েছিলেন এবং জুলাইয়ের স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। পরে তার শিল্পকর্মের সাথেই এটিকে যুক্ত করেন। এই শিল্পকর্ম দেখতে সাধারণ মনে হতে পারে। কিন্তু আমার কাছে এটি অনন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে

আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬